‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ নামে আসছে নতুন ছাত্র সংগঠন

১৫ জুন ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
সংগঠনটির ব্যানার

সংগঠনটির ব্যানার © সংগৃহীত

‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ (বাংলাদেশ স্টুডেন্ট পার্টি-বিএসপি) নামে নতুন একটি ছাত্র সংগঠনের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমার বাংলাদেশ (এবি) পার্টির ছাত্র সংগঠন হিসেবে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা হবে বলে জানা গেছে। আগামী শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নতুন ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ হচ্ছে।

বুধবার (১৪ জুন) সংগঠনটি জানিয়েছে, আমরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপকভিত্তিক পরামর্শ ও গবেষণার পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজের মূল সংকট হিসেবে রাজনৈতিক অসচেতনতাকে চিহ্নিত করছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকট হিসেবে চিহ্নিত করেছি—স্বপ্নহীন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের অকার্যকর নাগরিকের আঁতুড়ঘরে পরিণত হওয়া। তাই স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত তিন মূলনীতি—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।

আরো পড়ুনঃ জোবাইদা রহমান কলেজে অধ্যক্ষ নিয়োগে জেষ্ঠ্যতা লঙ্ঘনের অভিযোগ

‘সাম্য ও অধিকার’ ভিত্তিক নতুন ছাত্র রাজনীতির উন্মেষ এবং ‘বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানে যাত্রা শুরু করবে এই সংগঠন।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু জানান, এবি পার্টির ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ কাজ করবে। তিনি আরো বলেন, ‘নতুন সংগঠন গড়ে তোলার পক্ষে কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত আগ্রহী ছাত্রনেতারা মত দিয়েছেন। এবি পার্টির ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে তারা কাজ করবে।’

নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোক্তাদের অন্যতম আল আমিন প্রিন্স জানান, বাংলাদেশ ছাত্রপক্ষ লেজুড়বৃত্তির সংগঠন করবে না। ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করবে তারা। এই সংগঠনের আহ্বায়ক কমিটিতে অন্তত ৭১ জন সদস্য থাকতে পারে বলেও জানান তিনি।

সকাল থেকেই ভ্যাপসা গরম, আজ ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে চিকিৎসা, যাতায়াত, মোবাইল ভাতা— কোন গ্রেডে ক…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ১৫ জন উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখা যাবে ওয়েবসাই…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9