প্রথমবারের মতো ছাত্রলীগের কমিটি হলো বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে

১১ এপ্রিল ২০২৩, ০৬:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে বিশেষ কর্মী সভা

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে বিশেষ কর্মী সভা © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ছাত্রলীগের কমিটি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন করেন। 

এতে সভাপতি করা হয়েছে মির্জা আবু সাঈমকে এবং অনিমা জামান প্রমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এই কমিটিতে সহ-সভাপতি হয়েছেন হাসিবুল আলম প্লাবন, মোঃ মেহেদী হাসান শিশির, সাদিদ আহমেদ, সাদিয়া হোসেন উপমা, ফারাহ্ আলম মীম।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ তৌফিক হাসান তুষার ও মাহমুদুল হাসান নাদিম এবং সাংগঠনিক সম্পাদক: হয়েছেন মেহেদী হাসান বাপ্পি।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এরপর নতুন এই শাখায় কমিটি ঘোষণা করা হয়।

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬