ইডেন ছাত্রলীগ সভাপতির পর ঢাকা মেডিকেলে সম্পাদক রাজিয়া

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৪ PM
সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানা

সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানা © টিডিসি ফটো

রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতির পর এবার সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানা (২৮) ও সুমি আক্তার (২৪) নামের ছাত্রলীগের এক কর্মীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তারা সেখানেই চিকিৎসাধীন।

ক্যাম্পাস সূত্র জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজিয়া সুলতানাকে লেগুনায় করে ক্যাম্পাস থেকে বের করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। 

এর আগে রোববার বিকেলের সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইডেন কলেজ প্রশাসন অ্যাম্বুলেন্সে করে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। 

এদিকে, কলেজ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ক্যাম্পাস ছেড়ে যাওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগেরই একটি অংশ।

আরও পড়ুন: কে এই মরিয়ম মান্নান

কলেজ সূত্রে জানা গেছে, চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন চলাকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

এদিকে ইডেন ছাত্রলীগের সংঘর্ষ সামাল দিতে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

এর আগে, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশ। কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সুস্মিতা বাড়ৈ, জান্নাতুল ফেরদৌসসহ অন্য নেত্রীরা এ ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জ্ঞাপন করেন তারা।

শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নির্যাতন নেমে আসে। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করেন।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬