জয়পুরহাটে আদিবাসীদের মাঝে বন্ধু সমাজ সংঘের মাস্ক বিতরণ

১৫ জুন ২০২১, ১১:১৯ PM
মাস্ক বিতরণ

মাস্ক বিতরণ © টিডিসি ফটো

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে আদিবাসী জনগোষ্ঠীদের মাঝে মাস্ক বিতরণ করেছে বন্ধু সমাজ সংঘ নামের একটি সামাজিক সংগঠন। আজ মঙ্গলবার (১৫ জুন) বিকালে সদর উপজেলার আদিবাসী পল্লী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনামূলক প্রচারণাও চালান তারা। এ সময় উপস্থিত ছিলেন, বন্ধু সমাজ সংঘের সভাপতি সাদমান হোসেন সাদিক, সাধারণ সম্পাদক তানজিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুসফিক হোসেন, দপ্তর সম্পাদক মিম হোসেন প্রমুখ।

সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিদ ইসলাম জানান, জয়পুরহাটসহ সারাদেশে করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা বেড়েই চলেছে। করোনার এই ভয়াবহতা সম্পর্কে আদিবাসীরা খুব সচেতন নয় সেজনই আমরা বন্ধুরা আমাদের ব্যাক্তিগত জমানো কিছু টাকা দিয়ে মাস্ক কিনে তাদের মাঝে বিতরণ করেছি।

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
অনৈতিক কর্মকাণ্ডের টাকা নিয়ে বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার…
  • ০২ নভেম্বর ২০২৬
আলিম পাসের পরদিনই প্রাণ গেল সাকিবের
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬