বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে স্যোশাল এইডার ডেভেলপমেন্ট

০১ মে ২০২১, ১১:১৭ AM
বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে ‘স্যোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন

বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে ‘স্যোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে ‘স্যোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন। গত ১৩ এপ্রিল প্রাথমিকভাবে রাজধানীর থেকে তারা এই কার্যক্রম শুরু করে। এরপর চাঁদপুর ও নারায়ণঞ্জে জেলায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবা চালু করে সংগঠনটি।

সংগঠনটির মাহমুদ হোসাইন বলেন, হঠাৎ করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিলিন্ডার সেবা চালু করা হয়। চারটি সিলিন্ডার দিয়ে এই সেবা শুরু হলেও বর্তমানে এর সংখ্যা দশে পৌঁছয়েছে। আমাদের স্বেচ্চাসেবীরা রাত-দিন এই সেবা দিয়ে যাচ্ছে। একই সাথে মাহমুদ সমাজের বিত্তবানদের কাছে আহবান করেন এই মানবিক সংগঠনটির পাশে দাঁড়াতে।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য গরীব দুস্থ্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিতদেরকে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, শারীরিকভাবে অক্ষম মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় মানুষদের মাঝে ঈদে উপহার সামগ্রী বিতরণ ইত্যাদি। এছাড়া বিভিন্ন দূর্যোগকালীন সময়ে স্বেচ্চাসেবী সংগঠনটি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সারাবছর বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অব্যাহত রেখেছ।

‘স্যোশাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ স্বেচ্চাসেবী সংগঠনটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। সংগঠনটির কেন্দ্রীয় অফিস ঢাকার মোহাম্মাদপুরে। সাংবিধানিকভাবে সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্চাসেবামূলক প্রতিষ্ঠান।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ, এসএসসি পাস থেকে আবেদন শ…
  • ০২ নভেম্বর ২০২৬
অক্টোবরে ৫১ জন ধর্ষণের শিকার, নির্যাতিত ২৪০: বাংলাদেশ মহিলা…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০২ নভেম্বর ২০২৬
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে টানা তিন দিনের ছুটি
  • ০২ নভেম্বর ২০২৬
একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে ৩ নভেম্বর পর্যন্ত
  • ০২ নভেম্বর ২০২৬
সকালে কফির বদলে পান করতে পারেন ৭ পানীয়, মিলবে যেসব উপকার
  • ০২ নভেম্বর ২০২৬