এশিয়া কাপ ফাইনালে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের মুকুল

১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৬ PM
মাসুদুর রহমান মুকুল

মাসুদুর রহমান মুকুল © সংগৃহীত

এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের কোন ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপে টাইগারদের পারফরম্যান্স নজর কাড়তে না পারলেও নজর কেড়েছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। আর এই নজরকাড়া আম্পায়ারিংয়ের পুরষ্কার হিসেবে এশিয়া কাপের ফাইনালে অনফিল্ড আম্পায়ার এর দায়িত্বে থাকছেন তিনি।

চলতি আসরে ভারত-পাকিস্তানের দুই ম্যাচে দুর্দান্ত আম্পায়ারিং করে সবার আলোচনায় আসেন মাসুদুর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

বিসিবি সূত্রে জানা যায়, ভারত-পাকিস্তানের মধ্যকার দুটি ম্যাচ শতভাগ সাফল্যের সঙ্গে পরিচালনা করার পুরস্কার হিসেবেই তাকে ফাইনালের অনফিল্ড আম্পায়ার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ।

এ প্রসঙ্গে মুকুল জানান, বাংলাদেশের আম্পায়ারদের জন্য এমন সুযোগ কখনো এর আগে এসেছে কিনা আমি জানি না। এমন বড় মঞ্চের ফাইনালে যদি আমি ভালো করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের দেশের আম্পায়ারদের ভবিষ্যতে ভালো অবস্থানে নিয়ে যাবে।

এখন পর্যন্ত ২৬টি টি-টুয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন মাসুদুর রহমান মুকুল। তার মধ্যে ১৮ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন। এছাড়া ১৭ বার ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন।

বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬