দুই ছক্কার সেই ব্যাট বন্যার্তদের জন্য নিলামে তুলছেন নাসিম

০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬ AM
দুই ছক্কার সেই ব্যাট নিলামে তুলছেন নাসিম শাহ

দুই ছক্কার সেই ব্যাট নিলামে তুলছেন নাসিম শাহ © ভিডিও থেকে সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে বোলার হয়েও ব্যাট হাতে ঝড় তুলেছেন নাসিম শাহ। তার ব্যাটে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াই জিতেছে পাকিস্তান। ফজল হক ফারুকির ওই ওভারের প্রথম দুই বলে দুই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি। এটি এখন গোটা ক্রিকেট বিশ্বেই ঝড় তুলেছে।

তবে ব্যাটটা নাসিমের ছিল না। নন স্ট্রাইকে থাকা আরেক ব্যাটসম্যান মোহাম্মদ হাসনাইনেরটা নিয়ে খেলতে নামেন নাসিম। ইতিহাস তৈরির পর সেই ব্যাট নাসিমকে দিয়ে দিয়েছেন হাসনাইন। সেই ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন নাসিম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন: দুই বিশ্বরেকর্ড নাসিম শাহর

বার্তায় হাসনাইন বলেন, তিনি ব্যাটটি নাসিম শাহকে উপহার দিচ্ছেন। এটি দিয়ে সে যা করবে, সেটা তার ব্যাপার। পরে ব্যাট হাতে নিয়ে নাসিম শাহ বলেন, তিনি ব্যাটটি নিলামের জন্য দিতে চান। নিলাম থেকে পাওয়া অর্থ বন্যার্তদের ফান্ডে দেওয়া হবে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close