টিকে থাকার লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি ভারত

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৬ PM
আজ ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা

আজ ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮ টায় খেলতে নামবে দুই। নিজেদের প্রথম ম্যাচ জিতে এই পর্ব শুরু করা লংকানদের সামনে সুযোগ ফাইনাল নিশ্চিতের। কোহল-ভুবনেশ্বরদের হারালেই ফাইনালে যাবে তারা। অন্যদিকে ভারতের সামনে এই খেলা টিকে থাকার লড়াই।

আফগানিস্তানকে সুপার ফোরের প্রথম ম্যাচে হারিয়ে ফাইনালের পথে কিছুটা এগিয়ে আছে  শ্রীলংকা। বাকি দুই ম্যাচের একটিতে জিতলে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট পাওয়ার দৌড়ে ভালোভাবেই থাকবে তারা। ভারত নিজেদের পথটা কঠিন করে ফেলেছে পরশু পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে। ১৮১ রানের শক্তিশালী সংগ্রহ নিয়েও সেটা আগলে রাখতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টিকে থাকার লড়াইয়ে ভারতের আশার প্রদীপ হয়ে উঠেছেন কোহলি। ফর্মহীনতায় ধুঁকতে থাকা এই ব্যাটসম্যান টুর্নামেন্টে ফিরেছেন ছন্দে। কিন্তু কোহলিকে মনে করিয়ে দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ। দুজনকেই প্রাপ্য প্রশংসাটুকু দিয়েছেন রোহিত, ‘এই ম্যাচে অনেক চাপ থাকে। খেলোয়াড়দের সবটুকু নিংড়ে নেয়। আমরা শান্ত থাকতে চেয়েছি। রিজওয়ান এবং নওয়াজের জুটির সময়ও মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা পারিনি। সত্যি বলতে ওরা খুব ভালো ব্যাট করেছে।’

আরও পড়ুন: আইপিএল সহ সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না

পাকিস্তান ম্যাচের শিক্ষা আজ শ্রীলংকার বিপক্ষে কাজে লাগাতে চান ভারত অধিনায়ক রোহিত। তার ভাষায়, ‘যে কোনো উইকেটে ১৮০ রান যথেষ্ট। কিন্তু তাদের ইনিংসের মাঝপথে আমরা উইকেট নিতে পারিনি। ওই সময়টা কঠিন ছিল। আমরা এই ম্যাচ থেকে কিছু শিখলাম। আশা করছে সামনের ম্যাচগুলোতে তা কাজে লাগাতে পারব। নিঃসন্দেহে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। কোহলি ভালো ব্যাটিং করেছে। তবে দুবাইয়ের মাঠে খেলা কঠিন। কারণ বাউন্ডারি দুই দিকে সমান নয়। ব্যাটিংয়ের সময় এটা মাথায় রাখতে হয়। শট নির্বাচন গুরুত্বপূর্ণ হয়।’

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9