পিএসজি-জুভেন্টাসের হাইভোল্টেজ ম্যাচ

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৩ PM
মেসি-নেইমিার-এমবাপ্পে

মেসি-নেইমিার-এমবাপ্পে © সংগৃহীত

অপেক্ষার পালা শেষে মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের ‘মহাযুদ্ধ’। আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে ফুটবল পায়ে ইউরোপ সেরা হওয়ার যুদ্ধ। নতুন আসরের শুরুর দিনে জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি। পার্ক ডি প্রিন্সেসে এটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত। 

১৯৯৬ সালের পর দুই দলের কখনো দেখাই হয়নি ইউরোপিয়ান প্রতিযোগিতায়। ২৬ বছর বাদে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। ঘরোয়া লিগকে যেখানে পিএসজি নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছে, সেখানে জুভেন্টাস হারিয়েছে তার রাজত্ব।পাঁচ ম্যাচে কেবল ২ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে ছয়ে অবস্থান তাদের। অন্যদিকে, ৬ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। ঘরের মাঠ আজকের হাইভোল্টেজ ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে তারা।

তবুও নিজের ফেভারিট মানছেন না গালতিয়ের, ‘চ্যাম্পিয়নস লিগ খেলোয়াড়, ভক্ত ও দলের সেরাটা বের করে আনে। তাই পিএসজিকে ফেভারিট বলাটা উচিত হবে না।’ পিএসজিতে সাত মৌসুম কাটিয়ে চলতি মৌসুমে জুভেন্টাস নাম লিখিয়েছেন আনহেল ডি মারিয়া। দুই মাসের ব্যবধানে সদ্য সাবেক ক্লাবের বিপক্ষে লড়বেন এই আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগ শুরু আজ

চ্যাম্পিয়নস লিগ আসে আর যায়। কিন্তু পিএসজির ভাগ্য আর বদলায় না। ২০১১ সালে কাতারি স্পোর্টস ইনভেস্টমেন্ট মালিকানা নেওয়ার পর প্রতিবারই কাঙ্ক্ষিত শিরোপার লক্ষ্যে আটঘাট বেঁধে নামে ক্লাবটি। তবে এখনো সফলতার মুখ দেখেনি। নামীদামী কোচ এসেও পারেনি তাদের চাহিদা মেটাতে, তাই বের হওয়ার পথও দেখতে হয়েছে তাদের। এবারের গুরুদায়িত্বটা ক্রিস্টোফার গালতিয়েরের কাছে। লিগ ওয়ানে তার অধীনে উড়ছে পিএসজি।

নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে নিয়ে সাজানো দুর্ধর্ষ আক্রমণত্রয়ী প্রতি ম্যাচেই আগুনের ফুলকি ছড়াচ্ছেন মাঠে। তাই চ্যাম্পিয়নস লিগ নিয়ে পিএসজি-ভক্তদের এবারের প্রত্যাশাটা তুঙ্গেই থাকার কথা।

আজ মুখোমুখি হচ্ছে যারা

১) রিয়াল মাদ্রিদ বনাম সেল্টিক (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)

২) পিএসজি বনাম জুভেন্টাস (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)

৩) সেভিয়া বনাম ম্যানচেস্টার সিটি (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)

৪) ডায়নামো ডাগরেভ বনাম চেলসি (মঙ্গলবার রাত ১০-৪৫ মিনিট)

৫) সালজবুর্গ বনাম এসি মিলান (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)

৬) বরুসিয়া ডর্টমুন্ড বনামএফসি কোপেনহেগেন (মঙ্গলবার রাত ১০-৪৫ মিনিট)

৭) লাইপজিগ বনাম শাখতার দানেৎস্ক (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)

৮) বেনফিকা বনাম মাকাবি হাইফা (মঙ্গলবার দিবাগত রাত ১টা মিনিট)

সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081