শেষ ম্যাচে অধিনায়ক বদল, দলে মাহমুদউল্লাহ

০১ আগস্ট ২০২২, ০৬:০৭ PM
মোসাদ্দেক হোসেন সৈকত

মোসাদ্দেক হোসেন সৈকত © সংগৃহীত

নুরুল হাসান সোহানের ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অধিনায়কত্ব পাননি তিনি। সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

এর আগে, মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়ায় সোহানকে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়। তবে পূর্বের মতো সহঅধিনায়কের আসনটি ফাঁকা রাখা হয়। সিরিজের প্রথম দুই ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। তবে শেষ ম্যাচের আগ মুহূর্তে আঙুলের চোটে ছিটকে গেলেন সোহান।

এর আগে, প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় সফরকারীরা। এ ম্যাচে ৭ উইকেটে জয়ে সিরিজে ১-১ সমতা আনে টাইগাররা। সেই হিসেবে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক। শেষ ম্যাচে বাংলাদেশের নবম টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে টস করতে নামবেন তিনি। 

এদিকে সোহান ছিটকে যাওয়ায় শেষ ম্যাচের জন্য মাহমুদউল্লাহকে আবার ফেরানো হয়েছে। ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ ইতিমধ্যেই জিম্বাবুয়েতে অবস্থান করছেন।

তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়া সোহান সোমবার হারারে থেকে দেশে ফিরবেন এবং তার চিকিৎসা ও পুনর্বাসন চালিয়ে যাবেন।

এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ কোর্সে আবেদনের সময় বৃদ্ধি, …
  • ১২ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে ফের গাজিপুর মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ
  • ১২ নভেম্বর ২০২৬
দেশে প্রতিবছর নিউমোনিয়ায় ২৫ হাজার শিশুর মৃত্যু
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই সরকারি চাকরি, কর্মচারী নিয়োগ দেবে ঢাকা মেট্রোপ…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রদল নেতাসহ ৩জনকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950