বর্ষসেরা ওয়ানডে একাদশের ক্যাপ পেলেন মুশফিক

২৮ জুলাই ২০২২, ০৮:০১ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণার ৬ মাস পর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। ২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের মোট তিন ক্রিকেটার। মুশির সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। 

বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়ার স্বীকৃতি হিসেবে দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকে বিশেষ স্মারক হিসেবে আইসিসির লোগো সম্বলিত ক্যাপ দেওয়া হয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২১’ লেখা সম্বলিত সেই ক্যাপ এসে পৌঁছেছে মুশফিকুর রহিমের হাতে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সেই ক্যাপ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন, মুশফিক নিজেই। বৃহস্পতিবার (২৮ জুলাই) নিজের ফেসবুক পেজে সেই ক্যাপ পরা ছবি দিয়ে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

আরও পড়ুন: আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় মুশফিক

মূলত ২০২১ সালে পুরুষদের ক্রিকেটে ওয়ানডে ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই একাদশ ঘোষণা করা হয়। মুশফিক গত বছর ৯ ম্যাচের ৯ ইনিংসে ব্যাট করে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছেন মুশফিক। এ ছাড়া গ্লাভস হাতে ডিসমিসাল করেছেন ১০টি।

এই ক্রিকেটার ছাড়া সাকিব ২০২১ সালে ওয়ানডেতে ব্যাট হাতে ২৭৭ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। মুস্তাফিজ বল হাতে ২১.৫৫ গড়ে নিয়েছেন ১৮ উইকেট।

গত বছরের সেরা ওয়ানডে একাদশের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল বাবর আজমের কাঁধে। তবে একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি ক্রিকেটারের জায়গা পেয়েছিলেন। পাকিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে দুজন করে আছেন দলে।

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা। 

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9