কলম্বিয়ার সামনে টিকতে পারলনা আর্জেন্টিনা

২৬ জুলাই ২০২২, ০৩:৪২ PM
কোপা আমেরিকা

কোপা আমেরিকা © সংগৃহীত

কোপা আমেরিকার শিরোপার স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়লো তারা। শিরোপার লড়াইয়ের সেমিফাইনালে স্বাগতিক কলম্বিয়ার সামনে টিকতে পারলনা আর্জেন্টিনার মেয়েরা। এই হারে ২০০৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্নভঙ্গ হলো।

প্রথমার্ধে দুদলের গোলের মুখ না দেখলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ৬৩ মিনিটে তার করা সেই গোলেই ফাইনালে টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টাইনরা। তবে তাতে হিতে বিপরীত হয়। প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে। পরে ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। 

আরও পড়ুন: ব্রাজিলিয়ানের জোড়া গোলে প্রতিশোধ কিংসের

বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ৩৫তম স্থানে আর কলম্বিয়ার ২৮ নম্বরে। মাঠের খেলায়ও স্পষ্ট পার্থক্য ধরা পড়লো। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া।

বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে ওঠার মিশনে মাঠে নামবে সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে।

ট্যাগ: ফুটবল
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬