ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বেন স্টোকস

১৮ জুলাই ২০২২, ০৭:০১ PM
বেন স্টোকস

বেন স্টোকস © সংগৃহীত

ওয়ানডে ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপ জয়ের নায়ক বিদায় বলছেন এবার। 

২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক। এরপর স্টোকস তিনটি সেঞ্চুরি সহ ২৯১৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৭৪ উইকেট। জাতীয় দলের হয়ে ১০৪টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৩টি সেঞ্চুরি আর ২১টি ফিফটির সাহায্যে ২ হাজার ৯১৯ রান সংগ্রহের পাশাপাশি ৭৪ উইকেট শিকার করেন বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বেন স্টোকস। 

আরও পড়ুন: ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে দলকে বাঁচালেন বাবর আজম

অবসরের ঘোষণা দিয়ে ৩১ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার বলেন, আমার জন্য এখন তিন ফরম্যাটে খেলে যাওয়া কঠিন। বছরের শুরু থেকে টানা খেলা আমার শরীরের পক্ষে সহজ নয়। দেশ আমার কাছে যে প্রত্যাশা করছে, সেভাবে না হওয়াতে আমি নিজেও হতাশ। এজন্য আমি অন্য একজন খেলোয়াড়কে জায়গা ছেড়ে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি। 

বেন স্টোকস বলেন, আমি এখন থেকে টেস্ট এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারি। আমি জস বাটলারের নেতৃত্বাধীন ওয়ানডে দলের  উন্নতি কামনা করছি। আমি জাতীয় দলের হয়ে খেলা সবগুলো ওয়ানডে ম্যাচই ইনজয় করেছি। আমি আরও একটি ইনজয় করার মতো ম্যাচ পেয়েছি, ডারহামে আমার হোম গ্রাউন্ডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি।  

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9