টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের

১৭ জুলাই ২০২২, ০৮:০৭ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

গত দুই বছর চার মাস ধরে জাতীয় দলের পক্ষে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তামিম ইকবাল। এতদিন তিনি এই সংস্করণে তার ভবিষ্যৎ সম্পর্কেও স্পষ্ট কিছু বলেননি। হয় টি-টোয়েন্টি সিরিজের সময় তামিম ছুটি নিতেন অথবা বিশ্রামে যেতেন৷ এভাবেই চলেছে গত প্রায় আড়াই বছর।

দেশসেরা এই ওপেনার তার ফেসবুক পাতায় অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’

এর আগেও অনেকবার তার অবসর নেয়ার গুঞ্জন উঠেছিলো। তামিম ইকবাল শেষ টি-টোয়েটি ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর তাকে দেখা যায়নি এই ফরমেটে।

গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে দলের ব্যর্থতার পর তাকে দলে ফেরানোর অনেক চেষ্টা করা হয়। সেসময় স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানও তার সঙ্গে কথা বলেন কয়েক দফায়। তবে তিনি ফেরেননি। বরং গত ২৭ জানুয়ারি বিপিএল চলার সময় তিনি জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নিচ্ছেন।

বিরতির সেই ৬ মাস শেষ হওয়ার দিন দশেক আগে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান টি-টোয়েন্টি থেকে স্থায়ী বিদায় নিলেন।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081