সব স্কুলে দেখানো হবে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ

১৫ জুলাই ২০২২, ০৫:০৮ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © ফাইল ছবি

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচ দেশটির স্কুলগুলোতে টিভিতে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হবে। আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেমি পারজাইক আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এ খবর।

এক বিবৃতিতে জেমি পারজাইক বলেছেন, ‘আর্জেন্টিনায় শিশু-কিশোররা বিশ্বকাপের ম্যাচ দেখার আবদার জানিয়েছে। আমার মতে, এটি গুরুত্বপূর্ণ যে তারা স্কুলেই যেন ম্যাচগুলো দেখতে পারে। বিশ্বকাপ আজেন্টিনায়া খেলাধুলার পাশাপাশি একটি সাংস্কৃতিক উৎসবও।  স্কুলগুলোকেও এই সংস্কৃতি ধারণ করতে হবে।’

শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় অনেকেই বিস্মিত হতে পারেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।  শিক্ষার্থীরা অমনোযোগী হতে পারে বিদ্যালয়ে।

তবে এমন ঘোষণা আর্জেন্টিনার শিক্ষা খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশ্লেষকরা।

কারণ আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে সে দেশের শিক্ষার্থীরা এমনিতেই স্কুলে যায় না। অনেক স্কুল আবার সাধারণ ছুটি দিয়ে থাকে। আর বিশ্বকাপ বলতে তো বাড়নি গুরুত্ব।  তাই সেসবের কিছুই প্রভাব পড়বে না।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের খেলা। আসরের দ্বিতীয় দিন আর্জেন্টাইন সময় সকাল ৭টায় সৌদি আরবের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ৩০ নভেম্বর পোল্যান্ড ও ৬ ডিসেম্বর তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এ দুইটি ম্যাচ হবে আর্জেন্টাইন সময় বিকেল ৪টায়।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9