ডোপিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ শহিদুল ইসলাম

১৪ জুলাই ২০২২, ০৬:৫৩ PM
শহিদুল ইসলাম

শহিদুল ইসলাম © ফাইল ছবি

ডোপিং কেলেঙ্কারিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শহিদুল ইসলামকে ১০ মাস নিষিদ্ধ করেছে আইসিসি। একটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন ২৭ বছর বয়সী এই পেসার। 

১০ মাসের সাসপেনশনটি ২৮ মে, যেদিন তিনি অপরাধ স্বীকার করেছিলেন, সেই দিন কার্যকর হবে। যার অর্থ হলো বাংলাদেশের এই পেসার ২০২৩ সালের ২৮ মার্চ খেলার যোগ্য হবেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি (আইসিসি) এক ইমেইল বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ইমেইলে বলা হয়, ‘গত ৪ মার্চ আইসিসির নিয়মিত ডোপ টেস্টের অংশ হিসেবে পরীক্ষার আওতায় আনা হয় তাকে। ২৭ বছর বয়সী এই পেইসারের মূত্র নমুনায় ক্লমিফেনের উপস্থিতি পেয়েছে আইসিসি। বিশ্ব এন্টি ডোপিং এজেন্সির দেয়া তালিকায় নিষিদ্ধ মাদক হিসেবে তালিকাভুক্ত এই ক্লমিফেন।’

‘এতে করে আইসিসির এন্টি ডোপিং আর্টিকেলের ২.১ ধারা ভঙ্গ করেছেন শহিদুল। তাই এই অপরাধে সকল প্রকারের ক্রিকেট থেকে তাকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হল।’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close