উইন্ডিজের বিপক্ষে টসে জিতল বাংলাদেশ, কমছে ওভার

১০ জুলাই ২০২২, ১০:১৪ PM
উইন্ডিজের বিপক্ষে টসে জিতল বাংলাদেশ, কমছে ওভার

উইন্ডিজের বিপক্ষে টসে জিতল বাংলাদেশ, কমছে ওভার © ফাইল ছবি

বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছিল বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডের টস। আউটফিল্ড শুকিয়ে যাওয়ার নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ২০ মিনিট পর টস হয়েছে। এদিন টস ভাগ্য অবশ্য কথা বলেছে বাংলাদেশের পক্ষে। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে হওয়া টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরুর নির্ধারিত থাকলেও ২ ঘণ্টা ১৫ মিনিট পর পর বল মাঠে গড়াবে। এজন্য ৯ ওভার করে কাটা হয়েছে। আবার বৃষ্টি বাধা না এলে প্রতিটি দল ৪১ ওভার করে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে। এদিন একাদশে বেশ চমক নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। ওয়ানডেতে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আল হাসান ছুটিতে থাকায় সুযোগ পেয়েছেন নাসুম। যদিও দলের সঙ্গে আছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

এদিকে ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয়কে একাদশের বাইরে রাখা হয়েছে। তিন নম্বর ব্যাটিং পজিশনের ভাবনায় সুযোগ পেয়েছেন বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। সবমিলিয়ে ৩ পেসার আর ২ স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

উইন্ডিজ একাদশ

শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস ও গুদাকেশ মোতি।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9