নারী আইপিএলে ডাক পেলেন সালমা খাতুন

০৬ মে ২০২২, ০৬:৪৭ PM
সালমা খাতুন

সালমা খাতুন © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর নারীদের আসরে ডাক পেয়েছেন বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাঁতুন। শুক্রবার (৬ মে) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র মিলেছে সালমার। দল এখনো চূড়ান্ত না হলেও আগের আসরের মতো এবারও ট্রেইলব্লেজার্সের জার্সিতে দেখা যেতে পারে এই স্পিনিং অলরাউন্ডারকে।

সালমা বলেন, 'আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। সব ঠিক থাকলে ১৫ অথবা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।’

নারী আইপিএলে পূর্বে বাংলাদেশের আরেক অলরাউন্ডার জাহানারা আলম অংশ নিয়েছেন। তবে এবার সালমা একাই সুযোগ পেয়েছেন। 

আগামী ২৩ মে নারী আইপিএলের এবারের মৌসুমের পর্দা ওঠার কথা আছে। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৮ মে। লিগের এবারের পর্বের ম্যাচ হবে ভারতের পুনে এমসিএ স্টেডিয়ামে।

ট্যাগ: আইপিএল
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9