জীবনের শ্রেষ্ঠ ঈদ: নাসির হোসেন 

০৩ মে ২০২২, ১১:২৬ AM
ছেলেসহ নাসির

ছেলেসহ নাসির © সংগৃহীত

কয়েক আগেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ করেছেন। আপাতত ক্রিকেট ব্যস্ততা নেই। অফুরন্ত অবসর। এ সুযোগে কিছুটা ভিন্নভাবে ঈদ কাটছে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার নাসির হোসেনের। স্ত্রী আর সন্তান নিয়ে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই ঈদের ছুটি কাটছে।

ছেলের সঙ্গে প্রথম ঈদ। নাসির মুখে হাসি লেগেই রয়েছে। সেই হাসিমাখা স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভুল করলেন না তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল ভেরিফাইড পেজে চারটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে নিউইয়র্কের লং আইল্যান্ডে দেখা যাচ্ছে। গায়ে পাঞ্জাবি। ছেলের গায়েও পাঞ্জাবি। নাসির ইংরেজিতে ক্যাপশনে যা লিখেছেন সেই পোস্টের বাংলা অনুবাদ ‘আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। আমি আশীর্বাদপুষ্ট, আলহামদুলিল্লাহ... ঈদ মোবারক।’

নাসির ভক্তরাও কমেন্টসে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন। তারকা ক্রিকেটার রুবেল হোসেন শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘কংগ্রাচুলেশনস ব্রাদার, তোমার নতুন জীবন আরও সুন্দর হোক।’ 

আরেক সতীর্থ ক্রিকেটার এনামুল হক বিজয় লিখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার পরিবারকে সুস্থ-শান্তিতে রাখুক ভাই।

 

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9