টি-টোয়েন্টির সর্বকালের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব

২৮ এপ্রিল ২০২২, ১০:২৮ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা তৈরি করছে আইসিসি। যাতে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে, বাকিদের নাম অনুমান করতে বলা হয়েছে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের।  এই তালিকায় সন্দেহাতীতভাবেই আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪০৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি মহাতারকার অবস্থান তিনে। 

সর্বকালের সেরা অলরাউন্ডারের এই তালিকায় সবার ওপরে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। তার রেটিং পয়েন্ট ৫৫৭। দ্বিতীয় স্থানে আছেন একজন পাকিস্তানি ক্রিকেটার (৪১২ রেটিং)। তবে আইসিসি তার নাম প্রকাশ না করে সোশ্যাল সাইট ব্যবহারকারীদের অনুমান করতে বলেছে। বেশির ভাগ মানুষই বলছে, দুই নম্বর স্থানে থাকা অলরাউন্ডারটি হবেন শহিদ আফ্রিদি।

চার নম্বরে ৩৯৭ রেটিং নিয়ে আছেন আরেক অস্ট্রেলিয়ান, যদিও তার নাম উল্লেখ করেনি আইসিসি। পাঁচে আছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (৩৬৩ রেটিং)। ছয় নম্বরে একজন শ্রীলঙ্কান ও সাতে এক আফগান। তাদের রেটিং যথাক্রমে ৩৬২ ও ৩৫৫। আটে অস্ট্রেলিয়ার ডেভিড হাসি, রেটিং ৩৫০। ৯ নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের একজন, রেটিং ৩২১। এবং তালিকার দশ নম্বরে ৩০০ রেটিং নিয়ে জায়গা পেয়েছেন 'দি ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৬ ম্যাচে ১১৯ উইকেট পেয়ে সবার শীর্ষে আছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব। ৩০ ম্যাচে ৪১ উইকেট শিকার করেছেন সাকিব।

ট্যাগ: ক্রিকেট
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9