অনন্য উচ্চতায় তামিম

২৭ এপ্রিল ২০২২, ০৯:২৮ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান ক্লাবের সদস্য হলেন ড্যাশিং ব্যাটার তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার পর্বে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে মঙ্গলবার এ রেকর্ড গড়েন তামিম।

ঝড়ো গতিতে ব্যাট করে ৭৭ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম সেঞ্চুরি তুলে নেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি সেঞ্চুরির মালিক হলেন তামিম। এরমধ্যে ১৪টিই জাতীয় দলের জার্সি গায়ে করেন তিনি।

শেষ পর্যন্ত ৮১ বল খেলে ৯টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন তামিম। আর এই ইনিংস খেলার পথে লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণও করেন তামিম। এক্ষেত্রে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার করলেন তামিম।

আরও পড়ুন: বিপিএলের এক দলেই মাশরাফি-রিয়াদ-তামিম

২৭৭ ম্যাচের ২৭৫ ইনিংসে ৩৮ দশমিক ৩৬ গড়ে এখন ১০০১২ রান তামিমের। ২০টি সেঞ্চুরির সাথে ৬২টি হাফ-সেঞ্চুরিও আছে তামিমের।

বাংলাদেশের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়স্থানে এনামুল হক বিজয়। আর রানের দিক দিয়ে তামিমের পরই আছেন মুশফিকুর রহিম। ৩১৭ ম্যাচের ২৯৭ ইনিংসে ৯৭৭৬ রান করেছেন মুশফিক। ১৩টি সেঞ্চুরি ও ৬০টি হাফ-সেঞ্চুরি হাঁকান মুশি।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9