বিশ্বকাপের আগে আরও একবার মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

২০ এপ্রিল ২০২২, ১২:১৫ PM
বিশ্বকাপের আগে আরও একবার মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে আরও একবার মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা © সংগৃহীত

কাতার বিশ্বকাপের আগে আরও একবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১১ জুন মেসি-নেইমারের লড়াই দেখবে ফুটবল বিশ্ব। ভিক্টোরিয়ান ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্টিন পাকুলা জানান, ল্যাটিন আমেরিকার এ দেশ দুটি কাতার বিশ্বকাপের আগে আরও একবার মুখোমুখি হচ্ছে। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়েছে। দু’দলের সেরা সব ফুটবলাররা ম্যাচে উপস্থিত থাকবেন।

বুধবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলবোর্নে এক লাখের বেশি দর্শকের সামনে খেলতে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই খেলার নাম দেওয়া হয়েছে ‘সুপারক্লাসিকো’।

আরও পড়ুন: কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

মার্টিন পাকুলা বলেন, আমাদের প্রত্যাশা আলোচনার ভিত্তিতে মেসি-নেইমারের মতো খেলোয়াড়রা এখানে থাকবে। আমরা শতভাগ নিশ্চিত হতে পারি না। তবে আমাদের বলা হয়েছে বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ে নামার আগে এটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি।’

এর আগে ২০১৭ সালে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে প্রায় লক্ষাধিক সমর্থকের উপস্থিতিতে ১-০ তে জয় তুলেছিল আলবিসেলেস্তেরা।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন ফুটবলাররা করোনা প্রটোকল না মানায় ম্যাচ শুরু হওয়ার খানিক পর ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রভাবে বাতিল হয় ম্যাচটি।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9