ফের হাসপাতালে ভর্তি পেলে

২০ এপ্রিল ২০২২, ১২:০০ PM
পেলে

পেলে © সংগৃহীত

ক্যানসারের সঙ্গে লড়ছেন ফুটবলের কিংবদন্তি পেলে। সোমবার তিনি হাসপাতালে ভর্তি হন। গত সেপ্টেম্বরে পেলের টিউমার অপসারণের পর তার কেমোথেরাপি লাগবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পেলেকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। এখন শারীরিকভাবে সুস্থ আছেন ৮১ বছর বয়সী পেলে।

বিবৃতিতে পেলের পুরো নাম এডসন অরান্দেস দো নাসিমেন্তো নাম ব্যবহার করে চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতাল ছাড়তে কিছুদিন সময় লাগবে কিংবদন্তির। থাকতে হবে কিছুদিন।

গত সেপ্টেম্বরে অস্ত্রোপচার করে পেলের মলাশয়ের টিউমার অপসারণ করা হয়। তখন মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন। এরপর থেকেই হাসপাতালে যাওয়া আসার মধ্যে আছেন পেলে।ি

আরও পড়ুন- ৩১ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া

হাসপাতালের বিবৃতিতে বলা হয়, ‘গত বছর সেপ্টেম্বরে ধরা পড়া মলাশয়ের টিউমারের চিকিৎসা চালিয়ে যেতে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন এডসন অরান্তেস দো নাসিমেন্তো। তিনি শারীরিকভাবে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন।’

ট্যাগ: ফুটবল
ভ্যাকসিন দিলেও জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুতে উদ্বেগ, রিটের পর …
  • ২১ মে ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর
  • ২১ মে ২০২৬
ভাঙা আঙুল নিয়েই গোলবার সামলালেন মার্টিনেজ, ৪৪ বছরের অপেক্ষা…
  • ২১ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ৩১ ম…
  • ২১ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081