ফিফা বিশ্বকাপ ড্র সম্পূর্ণ, দেখে নিন কোন দল কোন গ্রুপে

০২ এপ্রিল ২০২২, ০৮:৫৯ AM
কাতার বিশ্বকাপরে ড্র

কাতার বিশ্বকাপরে ড্র © সংগৃহীত

কাতার ২০২২ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের ড্র হয়।

অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত আগেই হয়েছে। যে তিনটি দল বাকি রয়েছে সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

এই ড্র অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কাফু পট-১ থেকে বল তুলে কাতারসহ র‌্যাংকিংয়ের শীর্ষ সাত দলের গ্রুপ ভাগ্য নির্ধারণ করেন। যেখানে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’তে, ব্রাজিল গ্রুপ ‘জি’তে এবং পর্তুগাল পড়েছে গ্রুপ ‘এইচ’ এ।

আরও পড়ুন: সেনাবাহিনীর গাড়িতে হামলার মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

এবারের ড্রতে মার্চের ফিফা র‌্যাংকিং অনুযায়ী চারটি পটে রাখা হয় দলগুলোকে। যেখানে স্বাগতিক কাতারের সঙ্গে র‌্যাংকিংয়ের শীর্ষ সাতটি দলকে রাখা হয় এক নম্বর পটে। ক্রমান্বয়ে র‌্যাংকিংয়ের পরের আটটি দল পট-২ এ, পরের আটটি পট-৩ এ।

গ্রুপ এ

কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ সি
আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি
ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ই
স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ এফ
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি
ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ
পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ ২০ খেলোয়ার
  • ২১ মে ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ২১ মে ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ২১ মে ২০২৬
তিন দফা কমার পর বাড়লো সোনার দাম, এবার ভরি কত?
  • ২১ মে ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ পড়ে মুখ খুললেন ব্রাজিল তারকা
  • ২১ মে ২০২৬
সন্ধ্যা ৬টার মধ্যে যে ১২ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081