প্রীতি ম্যাচে জাবি প্রেস ক্লাবকে হারালো গবিসাস

২৫ মার্চ ২০২২, ০৬:১৫ PM
জাবি প্রেস ক্লাবকে হারালো গবিসাস

জাবি প্রেস ক্লাবকে হারালো গবিসাস © টিডিসি ফটো

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব (জাবি প্রেসক্লাব) প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয়। খেলায় ১৪ রানে জয় লাভ করে গবিসাস।

শুক্রবার (২৫শে মার্চ) সকালে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এই উপভোগ্য ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গবিসাস। নির্ধারিত ১৪ ওভারের খেলায় ১১ ওভারেই অলআউট হয়ে যায় টিম গবিসাস। ততক্ষণে গবিসাসের পুঁজি ৯৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন বরাতুজ্জামান স্পন্দন।

আরও পড়ুন: নিরাপত্তা কর্মকর্তাকে হুমকি দিয়ে জাবি শিক্ষক বললেন ‘খেলা হবে’

৯৫ রানের টার্গেটে খেলতে নেমে সবকটি ওভার খেলে ৭৯ রানের বেশি করতে পারেনি জাবি প্রেস ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেও ম্যাচ জেতাতে পারেননি প্রেস ক্লাবের শিহাব। দুর্দান্ত বল করে ৪ উইকেট তুলে নেন গবিসাসের লাবিব।

প্রীতি ম্যাচে সস্ত্রীক উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক লিমন হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সাবেক সভাপতি ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের মানিকগঞ্জ ইউনিট প্রধান মো. মতিউর রহমান। এছাড়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান সদস্যবৃন্দ।

শনিবার খোলা থাকবে ব্যাংক
  • ২১ মে ২০২৬
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে চাকরি, আবেদন ৩ জুন পর্যন্ত
  • ২১ মে ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কবে?
  • ২১ মে ২০২৬
ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা বহু বছরের নৈতিক অবক্ষয়ের প্রতি…
  • ২১ মে ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থলে বদলি হতে পারবেন শিক্ষকরা, এক প্রতি…
  • ২১ মে ২০২৬
শিক্ষকদের গাফিলতিতে পদে পদে ভোগান্তি এসএসসি পরীক্ষার্থীদের,…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081