শুধু ম্যাচসেরা নয়, সিরিজসেরার পুরস্কারটিও তাসকিনের

২৩ মার্চ ২০২২, ১০:২৫ PM

© সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।

বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয়ের ভিত গড়ে নেয় প্রথম ইনিংসেই। তাসকিন আহমেদ তার বোলিং তোপে গুড়িয়ে দেন প্রোটিয়াদের দুর্দান্ত ব্যাটিং লাইনআপ। আর সেই সুবাদে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৫ রানের।

জয়ের মূল নায়ক ২৬ বছর বয়সী পরিণত তাসকিন। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়ে মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তাসকিন। যার সুবাদে তার হাতেই উঠেছে আজকের ম্যাচসেরার পুরস্কার। শুধু তাই নয়, প্রথম ম্যাচেও তিন উইকেট নেওয়ার সুবাদে সিরিজসেরার পুরস্কারটিও জিতেছেন তিনি।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক মাঠে হওয়া সিরিজের প্রথম ম্যাচটিতে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। বাংলাদেশের ৩৮ রানের জয়ে যখন প্রয়োজন ঠিক তখনই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তাসকিন।

কিন্তু সেদিন ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের অতি কার্যকরী ইনিংস খেলায় যোগ্যতর হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতে। আজ বল হাতে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস।

কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নেওয়া তাসকিন। তাই তার হাতেই উঠেছে শুধু ওয়ানডে ক্যারিয়ার নয়, পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই প্রথম ম্যাচসেরার পুরস্কার। পাশাপাশি নিজের ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজসেরার পুরস্কার জিতলেন তাসকিন।

লিখতে ভুল করায় অকথ্য নির্যাতনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ফুলফান্ডেড স্কলারশিপে …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পুনঃনিরীক্ষণে ফল বদলানো শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9