মারা গেছেন শেন ওয়ার্ন

০৪ মার্চ ২০২২, ০৮:২৪ PM
শেন ওয়ার্ন

শেন ওয়ার্ন © ফাইল ফটো

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন।

শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডের কোহ সামুইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফক্স ক্রিকেট।

জানা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন এই লেগ স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

এদিকে ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, শেনকে তার কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎস্যরা সর্বোচ্চ চেষ্টা করেও পুনরুজ্জীবিত করা যায়নি তাকে। 

১৯৯২ সালে সিডনি টেস্টে অভিষিক্ত শেন ওয়ার্ন বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করে ছিলেন। যা টেস্ট ফরম্যাটে চূড়ান্ত পর্যায়ে তাকে নিয়ে গেছে। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সদস্য ছিলেন তিনি। এছাড়া তিনি ১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে পাঁচটি অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন।

আরও পড়ুন: পরীক্ষা দিতে পারবে ছাত্র লাঞ্ছনার অভিযোগে বহিষ্কৃত জাবির দুই ছাত্রী

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০৮টি টেস্ট উইকেট নিয়েছেন তিনি। একজন অস্ট্রেলিয়ান হিসেবে তিনি সর্বোচ্চ এবং মুত্তিয়া মুরালিধরনের পর ২য় সর্বোচ্চ উইকেট শিকারি।

‘স্যরি’ বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়?
  • ০৩ নভেম্বর ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি থেকে উপপরিচালক, সমালোচনার পর আবারও …
  • ০৩ নভেম্বর ২০২৬
এশিয়া কাপের দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির-নাঈম
  • ০৩ নভেম্বর ২০২৬
একাডেমিক অডিটরদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ অ্যাক্র…
  • ০৩ নভেম্বর ২০২৬
মেধাস্বত্ব সুরক্ষা ও কৃষি উদ্ভাবনের বাণিজ্যিকীকরণে গাকৃবিতে…
  • ০৩ নভেম্বর ২০২৬
আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ নার্সকে অব্য…
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950