বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড

০৪ মার্চ ২০২২, ০৬:৪০ PM
অ্যালান ডোনাল্ড

অ্যালান ডোনাল্ড © সংগৃহীত

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার অ্যালান ডোনাল্ড। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে কাজ শুরু করবেন সাবেক এই তারকা পেসার।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

ওটিস গিবসন চলে যাওয়ার পর থেকে বোলিং কোচের পদটা ফাঁকা পড়ে ছিল বাংলাদেশের। সেই জায়গাটা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডোনাল্ডকে দিয়ে পূরণ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরের পর আর চুক্তি নবায়ন করেননি গিবসন।

এর আগে অ্যানেল ডোনাল্ড ২০০৭ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে তাঁর কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১১ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

আরও পড়ুন: যেভাবে শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে পেস বোলিং কিংবদন্তি হিসেবেই পরিচিতি ডোনাল্ডের। আগ্রাসী বোলিংয়ের কারণে তাকে ‘সাদা বিদ্যুৎ’ ডাকা হতো। দেশের হয়ে ৭২ টেস্টে ২২.২৫ গড়ে ৩৩০ উইকেট আছে এই পেসারের।

এছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৪ ওয়ানডে মক্সাচে তাঁর ঝুলিতে আছে ২৭২ উইকেট। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিং পেশায় যুক্ত হন তিনি। এবার আসছেন বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে।

ট্যাগ: ক্রিকেট
ঢাবির ভর্তি পরীক্ষা পদ্ধতিতে একগুচ্ছ পরিবর্তনের প্রস্তাব, ক…
  • ২১ মে ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত
  • ২১ মে ২০২৬
ছাত্রদল নেতা সুজাউদ্দিন না ফেরার দেশে
  • ২১ মে ২০২৬
যমুনা নদীতে নৌকা ডুবে ১০ জন নিখোঁজ
  • ২১ মে ২০২৬
এসএসসিতে ভুলে ভরা প্রশ্ন, অটো নম্বর পাচ্ছেন পরীক্ষার্থীরা?
  • ২১ মে ২০২৬
এক দেশের সন্তান, অন্য দেশের বিশ্বচ্যাম্পিয়ন—ইতিহাস গড়া ২২ ফ…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081