টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ, শীর্ষে ভারত

২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ PM
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ

বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ © সংগৃহীত

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ভারত। এদিকে আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান দশম। সোমবার (২১ ফেব্রুয়ারি) আইসিসি নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেন।

২৬৯ রেটিং নিয়ে তালিকার এক নম্বরে অবস্থান করছে রোহিত শর্মার দল। অপরদিকে, একই রেটিং নিয়েও ভারতের চেয়ে ১০ পয়েন্ট কম থাকায় তালিকার দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। ভারতীয়দের পয়েন্ট ১০৪৮৪, ইংলিশদের ১০৪৭৪। দুই দলই খেলেছে ৩৯টি করে ম্যাচ।

আরও পড়ুন: ফুলে ফুলে ফুটে উঠলো শহীদ মিনার

২৬৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা যথাক্রমে তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। এছাড়াও তালিকার ছয়ে অস্ট্রেলিয়া, সাতে ওয়েস্ট ইন্ডিজ, আটে আফগানিস্তান এবং নয়ে অবস্থান করছে শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে ২৩১ রেটিং এবং ৮৫২৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তালিকার ১০ নম্বরে।

অবশ্য, র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে থাকা আফগানিস্তানের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ থাকতে টাইগারদের সামনে। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর মার্চের ৩ এবং ৫ তারিখে টি-টোয়েন্টি ম্যাচ দুটো ঢাকায় অনুষ্ঠিত হবে।

জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9