আরব আমিরাতকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে টাইগার যুবারা

২৩ জানুয়ারি ২০২২, ১০:২৩ AM
কোয়ার্টার ফাইনালে টাইগার যুবারা

কোয়ার্টার ফাইনালে টাইগার যুবারা © সংগৃহীত ছবি

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টাইগার যুবারা। কোর্য়াটারে বাংলাদেশের প্রতিপক্ষ এখন ভারত।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় হারে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে তারা। এতে ‘এ’ গ্রুপ থেকে রানারআপ হয়ে দ্বিতীয়পর্বে পা রেখেছে রাকিবুল হাসানের দল।

শনিবার এদিন টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লাল-সবুজের প্রতিনিধি। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেনি আমিরাত। ১৪৮ রানে গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও আশিকুর জামান।

আরও পড়ুন: হিজাব পরায় ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না ছাত্রীদের

লক্ষ্য মাত্র ১৪৯ রান। ওপেনিং জুটিই সহজ জয়ের ভিত গড়ে দেয় বাংলাদেশকে। মাহফিজুল ইসলাম আর ইফতিখার হোসেন উদ্বোধনী জুটিতে তোলেন ৮৬ রান। ইফতিখার ৩৭ করে আউট হওয়ার পর হঠাৎ শুরু হয় জোর বৃষ্টি।

পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। সে লক্ষ্য টপকাতে একেবারেই বেগ পেতে হয়নি যুব টাইগারদের। ৯ উইকেট আর ৬১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতেই নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল।

আরও পড়ুন: ছাত্রলীগ থেকে উঠে এসে ২৭ বছরে প্যানেল মেয়র, জড়ালেন প্রশ্নফাঁসে

তবে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ায় বেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ষোলোতে অধিনায়ক রাকিবুল হাসানের দলকে লড়তে হবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। তারা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। সেমিফাইনালের লক্ষ্যে দুই দলের এই লড়াই হবে আগামী ২৯ জানুয়ারি।

বন্ধুদের চাপ ও নিরাপদ বিকল্প ভেবে ই-সিগারেটে আসক্তি বাড়ছে ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9