আইসিসি

বর্ষসেরা ওয়ানডে দলে সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের

২০ জানুয়ারি ২০২২, ০২:১১ PM
সাকিব-মুশফিক ও মোস্তাফিজ

সাকিব-মুশফিক ও মোস্তাফিজ © ফাইল ছবি

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশেরই সবচেয়ে বেশি খেলোয়ার জায়গা করে নিয়েছেন।

২০২১ সালে এই ফরম্যাটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান । টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান।

তবে টি-টোয়েন্টি দলের মতো আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশেরও নেতৃত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমের ঘাড়ে। তার সঙ্গে ঠাঁই মিলেছে পাকিস্তানের ফাখর জামানেরও।

আরও পড়ুন: হল বন্ধ করা সমাধান নয়: ঢাবি ভিসি

বিবেচিত সময়ে বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। যেখানে ৩৯.৫৭ গড়ে তিনি করেছেন ২৭৭ রান। বল হাতের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন সাকিব। ১৭.৫২ গড়ে তিনি নিয়েছেন ১৭ উইকেট। ২০২১ সালের শুরুতে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাকিব।

২০২১ সালে ব্যাট হাতে বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে পারফরম করেছেন মুশফিকুর রহিমও। সাকিবের মতো তিনিও এ বছর বাংলাদেশের হয়ে ৯টি ম্যাচে মাঠে নামেন। এক সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে তিনি করেন ৪০৭ রান।

আরও পড়ুন: সাড়ে ৪ বছরের ক্ষোভের বিস্ফোরণেই শাবিপ্রবিতে আন্দোলন-অনশন

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ভরসার নাম মুস্তাফিজুর রহমান। ২০২১ সালেও তার ব্যতিক্রম হয়নি। এই পেসার ডেথ বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। ১০ ম্যাচ খেলে ২১.৫৫ গড়ে তিনি নিয়েছেন ১৮ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন কেবল ৫.০৩ গড়ে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ
পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফাখর জামান (পাকিস্তান), রাশি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহীম (বাংলাদেশ, উইকেটরক্ষক), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড) ও দুষ্মন্তে চামিরা (শ্রীলঙ্কা)।

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬