বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব আল হাসান

২২ ডিসেম্বর ২০২১, ১২:৪২ AM
বাংলাদেশ ব্যাংকে সাকিব

বাংলাদেশ ব্যাংকে সাকিব © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কার্যালয়ে যান তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, সাকিব আল হাসান দুপুরের দিকে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে আমি শুনেছি। তবে ঠিক কী কারণে সাক্ষাৎ করেছেন, সেটি আমাকে অবহিত করা হয়নি।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের শেয়ারহোল্ডার হতে যাচ্ছেন সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার। এ বিষয়ে অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় রয়েছে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে পিপলস, বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংককে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাকি দুটি লাইসেন্স পেলেও অনিশ্চয়তায় রয়েছে পিপলস।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9