ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি

১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৪৫ PM
মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশের দুই নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও নাহিদা আক্তারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিম্বাবুয়ে সফর থেকে আসার পর এ দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: বাংলাদেশে ওমিক্রন শনাক্ত 

তিনি বলেন, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তারা হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে তারা কেবিনে আছে। আক্রান্তদের মধ্যো দুইজন নারী ক্রিকেটার ও একজন পুরুষ। তাদের মধ্যে দুই নারী ওমিক্রন ও পুরুষ ব্যক্তি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।

তিনি আরও বলেন, তিনজনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। তাদের তিনজনের অক্সিজেন লেভেল ভালো আছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক সম্মেলনে লাল তালিকাভুক্ত ড্যাফোডিলের প্রচার

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে গিয়েই ওমিক্রনে আক্রান্ত হন জাতীয় দলের দু’জন নারী ক্রিকেটারে। দেশটিতে ওমিক্রন সংক্রমণের কারণে আকস্মিকভাবে খেলা বন্ধ হয়ে যায়। তবে সেই সুবাদে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো পেয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের টিকিট। জিম্বাবুয়েতে করোনার প্রকোপ বেশি হওয়ায় ১ ডিসেম্বর দেশে ফিরে কোয়ারেন্টিন শুরু করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এ সময় দফায় দফায় তাদের করোনা পরীক্ষা করানো হয়।

 

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9