বিশাল জয়ে অ্যাশেজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

১১ ডিসেম্বর ২০২১, ১১:২৪ AM
অস্ট্রেলিয়া দল

অস্ট্রেলিয়া দল © সংগৃহীত

নয় উইকেটের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের প্রথম টেস্টে কোন ধরনের প্রতিরোধই গড়তে পারে নি সফরকারী ইংল্যান্ড। মাত্র ২০ রানের টার্গেট পেয়েছিলো টিম অস্ট্রেলিয়া। যার ফলে প্রথম টেস্টে জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি স্বাগতিকদের।

এ জয়ে অধিনায়ক হিসেবে দুর্দান্ত শুরু হয়েছে প্যাট কামিন্সের। নারী কেলেংকারিতে জড়িয়ে দলটির টেস্ট অধিনায়ক টিম পেইনের পদত্যাগের পর প্রথম ম্যাচ ছিলো এটি।

এর আগে, ডেভিড মালান আর জো রুটের প্রতিরোধে তৃতীয় দিন শেষ বিকেলে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। তবে চতুর্থ দিন প্রথম সেশনেই সর্বনাশটা ঘটে গেলো ইংল্যান্ডের।

ডেভিড মালান আগের দিনের সঙ্গে মাত্র ২ রান যোগ করে এবং জো রুট মাত্র ৩ রান যোগ করে বিদায় নেন। আগেরদিন বিকালে মালান অপরাজিত ছিলেন ৮০ রানে এবং জো রুট অপরাজিত ছিলেন ৮৬ রানে। নাথান লায়ন আর ক্যামেরন গ্রিনের সামনে দিনের শুরুতেই বড় দুই উইকেটের পতন, ইংল্যান্ডের পরাজয় নিশ্চিত করে ফেলে।

২ উইকেটে ২২০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করার পর ইংল্যান্ড অলআউট হয়ে যায় ২৯৭ রানে। লিড দাঁড়ায় তাদের মাত্র ১৯ রানের। অস্ট্রেলিয়াও তুলে নেয় সহজ জয়। নাথান লায়ন পেয়েছেন ৪ উইকেট।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9