ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ

০৮ ডিসেম্বর ২০২১, ০৫:০৪ PM
দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৮ রানে হেরেছে।

দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৮ রানে হেরেছে। © সংগৃহীত

দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৮ রানে হেরেছে। তবে ৫ ওভার ব্যাট করতে পারলে গল্পটা ভিন্ন হতো। 

ঢাকা টেস্টের পঞ্চম দিনে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তবে পাকিস্তানি বোলিং তোপে আজ মাত্র ১০ রান যোগ করতে পেরেছে টাইগাররা, গুটিয়ে গেছে মাত্র ৮৭ রানে। ফলে ফলোঅনে পড়েছে বাংলাদেশ।

পাকিস্তানের সাজিদ খান ৮ উইকেট শিকার করেছেন। বাংলাদেশ আজ যে ১০ রান করেছে পুরোটাই এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ করে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ স্কোরার তিনিই। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ৩০।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। কিন্তু এই ইনিংসেও পূর্বের ন্যায় পরপর উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক হওয়া মাহমুদুল হাসান জয় গত ইনিংসে ডাক মারার পর এই ইনিংসে ফিরেছেন ৬ রানে। কয়েক বল না যেতেই আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে উইকেট হারান সাদমান ইসলাম (২)।  

সাদমানের ফেরার কিছুক্ষণ পর বিদায় নেন অধিনায়ক মুমিনুলও। হাসান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৭ রানে সাঝঘরে ফেরেন তিনি। গত ইনিংসে থিতু হয়ে থাকা নাজমুল হাসান শান্ত এবার আর পারলেন না। ফাওয়াদ আলমের হাতে ক্যাচ তুলে শাহিন আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন তিনি।

শান্তর ফেরার পর ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেন লিটন দাস। দারুণ ব্যাট করে দলকে শতকের কাছে আনতেই উইকেট হারান এ ব্যাটার। সাজিদ খানের স্পিনে ফাওয়াদের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ৪৫ রানে বিদায় নেন তিনি।  

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে আশা দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনের জুটিতে ৪৯ রানও যোগ হয়েছিল। কিন্তু চা বিরতির ঠিক আগে অকারণে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে ব্যক্তিগত ৪৮ রানেই রান আউট হয়ে ফিরলেন মুশফিক। ১৩৬ বল স্থায়ী ইনিংসটি ৩ চারে সাজানো।  

পরে মেহেদী হাসান মিরাকে নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন সাকিব। চা বিরতির পর ৪ উইকেট হাতে থাকা টাইগারদের ম্যাচ বাঁচাতে খেলতে হতো ৩৮ ওভার। তবে শেষ ঘণ্টায় এলোমেলো সব। ৭০ বল খেলা মিরাজ ১৪ রান করে আউট হলে সাকিবও একই পথ ধরেন ব্যক্তিগত ৬৩ রানে। এতে স্বপ্নভঙ্গ বাংলাদেশ দলের।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9