ঢাকা টেস্ট

তাইজুলের জোড়া আঘাত, সাজঘরে পাক দুই ওপেনার

০৪ ডিসেম্বর ২০২১, ১১:১৪ AM

© সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম সেশনে তাইজুলের জোড়া আঘাতে সাজঘরে ফিরে গেছেন ইনফর্ম পাকিস্তানের দুই ওপেনার। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দুই উইকেটে ৭০ রান।

এর আগে, সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচ জিতে সিরিজ সমতায় এনে টুর্নামেন্ট শেষ করতে চায় টাইগাররা।

এ লক্ষ্যে টাইগার দলে পরিবর্তন আনা হয়েছে তিনটি। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, খালেদ হোসেন। আর ৯৯তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। দল থেকে বাদ পড়েছেন আবু জায়েদ রাহি, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি।

সাজঘরে ফেরার আগে দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের রান যথাক্রমে ৩৯ এবং ২৫।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

ট্যাগ: ক্রিকেট
গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9