কার হাতে উঠছে ব্যালন ডি’অর, রাতেই জানা যাবে

২৯ নভেম্বর ২০২১, ০৮:২৯ PM
লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি ও করিম বেনজেমা

লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি ও করিম বেনজেমা © সংগৃহীত

আজ রাতেই জানা যাবে কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর ট্রফি। লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি, করিম বেনজেমা— সব প্রশ্নের অবসান ঘটবে আজ বাংলাদেশ সময় রাত দেড়টার পর। জানা যাবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের জরিপে গত বছর বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড় কে ছিলেন।

গত ২৪ নভেম্বর শেষ হয়ে গেছে ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণের ভোটাভুটির পর্ব। আজ রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় রয়েছেন কেবল তিনজন। লিওনেল মেসি, রবার্ট লেওয়ানডস্কি এবং করিম বেনজেমা।

মেসির আবারও ব্যালন ডি’অর জেতাটা প্রায় নিশ্চিতই বলা যায়। যদি তিনি এবার জিততে পারেন, তাহলে তা হবে সপ্তম ব্যালন ডি’অর। একই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবেন তিনি।

ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে থাকে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন। তারা প্রথমে ৩০ জন ফুটবলারকে বাছাই করে পুরস্কারের জন্য। এরপর ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের ভোটে ৩০ জন থেকে কমিয়ে তালিকাটা ছোট করে আনা হয় ৫ জনে।

এরপর এই ৫ জনের মধ্য থেকে সেরা ফুটবলার বাছাই করা হয় ৫০ জন বিশেষ সাংবাদিকের ভোটে। এ জায়গায় পয়েন্ট সিস্টেম রাখা হয়। ভোটাররা তাদের পছন্দের সেরা ফুটবলারকে নাম্বার দেবেন ৬, এরপর ৪, ৩, ২ এবং ১ করে। একইভাবে নারী ফুটবলার, সেরা উদীয়মান এবং সেরা গোলরক্ষক নির্বাচন করা হয়।

গাজীপুরে ছাত্রশিবিরের এ+ সংবর্ধনা, মেধাবীদের দেশগঠনে ভূমিকা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে দুই দিনব্যাপী পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলে নবীনদের বরণে ভয়ের সংস্কৃতি বিলোপের বার্তা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাবেক পিআইওর কারাদণ্ড
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা, মৃত্যুর আগে পুলিশকে যা বললেন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়-এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9