১৯ নভেম্বর থেকে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ (সময়সূচি)

১২ নভেম্বর ২০২১, ০৯:৪৮ PM
মিরপুরে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটির প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২টায়

মিরপুরে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটির প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২টায় © ফাইল ছবি

বাংলাদেশ দল ও সফরকারী পাকিস্তান ক্রিকেট দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটির প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।

টি-টোয়েন্টির মত টেস্ট সিরিজের ম্যাচ দুটিও অনুমিতভাবেই দিনের আলোয় মাঠে গড়াবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই টেস্টের প্রতিদিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।

সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে।

‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ফিরবে ঢাকায়। আগামী ৪ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নিবে দুই দল।

সময়সূচি
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬