৬ বলে ছয় ছক্কা হাঁকালেন এই ক্রিকেটার (ভিডিও)

০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫ PM
জসকরন মালহোত্রা

জসকরন মালহোত্রা

হার্শেল গিবস, যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের সাথে যোগ হলেন আমেরিকার জাসকরণ মালহোত্রা। পাপুয়া নিউ গিনির বিপক্ষে ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার তিনি এই কীর্তি গড়েছেন। অবাক করা ব্যাপার হচ্ছে এর আগে খেলা ৬ ওয়ানডেতে তার সর্বোচ্চ রান ছিল ১৮। আজ সেই তিনিই নিজেদের ইনিংসের শেষ ওভারে পাপুয়া নিউগিনির বোলার গাউদি তোকাকে হাঁকিয়েছেন ছয় ছক্কা।

১০ ওভার শেষে জাসকরণ ক্রিজে আসেন যখন, তখন ২৯ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে আমেরিকা। শেষ অবধি অপরাজিত থেকে ১৭৩ রান করেছেন তিনি। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর প্রথমবারের মতো আমেরিকার কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি পেয়েছেন।

তার এমন দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে আমেরিকাও। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান করেছে তারা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানটি এসেছে অ্যারন জোনসের ব্যাটে। ৩৩ বল খেলে ২২ রান করেছেন তিনি।

৩১ বছর বয়সী মালহোত্রা ভেঙেছেন ৫ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসেরও। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সের।

ট্যাগ: ক্রিকেট
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
ডুয়েট আন্দোলন ঘিরে জিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শিবির নেত…
  • ২১ মে ২০২৬
তনু থেকে আছিয়া, রামিসার পর কে?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081