জার্মানিকে হারাল ব্রাজিল

২২ জুলাই ২০২১, ০৮:৩৮ PM
জার্মানিকে হারাল ব্রাজিল

জার্মানিকে হারাল ব্রাজিল © সংগৃহীত

অলিম্পিকের ফুটবল ইভেন্টের সোনার মুকুট ধরে রাখার মিশনে দারুণ শুরু পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধেই দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন রিশার্লিসন। ব্রাজিল ম্যাচ নিল মুঠোয়। দ্বিতীয়ার্ধে জার্মানি ঘুরে দাঁড়ালেও পেরে ওঠেনি।

ইয়োকোহামা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ফুটবলের পুরুষ বিভাগের ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। জয়ী দলের অন্য গোলদাতা পাউলিনিয়ো।

২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকে ফুটবল ইভেন্ট যেখান থেকে শুরু করেছিল ব্রাজিল, টোকিওর আসর যেন সেখান থেকেই শুরু করল তারা। গতবার জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সোনা জিতেছিল ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে হারল আর্জেন্টিনা

নতুন মিশনে এবার সপ্তম মিনিটে রিশার্লিসনের শটে এগিয়ে যায় ব্রাজিল। পঞ্চদশ মিনিটে এভারটনের এই ফরোয়ার্ডের শট ব্লক করেন ডিফেন্ডাররা। তবে সাত মিনিট পর তিনিই ব্যবধান দ্বিগুণ করেন আরানা গুইলের্মের পাস থেকে।

৩০তম মিনিটে চুনহা মাথেউসের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন রিশার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাথেউস পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই মুঠোয় রেখে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে জার্মানি। ৫৭তম মিনিটে নাদিয়েম আমিরি ব্যবধান কমানোর ছয় মিনিট পর ম্যাক্সিমিলিয়ান আরনল্ড লাল কার্ড পেলে শক্তি কমে জার্মানির। একজন কম নিয়ে ৮৩তম মিনিটে রাঙ্গনার আচের গোলে নাটকীয় শেষের আশা জাগায় তারা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাউলিনিয়ো লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9