জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

১৮ জুলাই ২০২১, ০৯:২৪ PM
দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ © সংগৃহীত

জিম্বাবুয়ের সফরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাসল সাকিবের ব্যাট। প্রবল চাপের মুখে খেললেন সেঞ্চুরি ছোঁয়া ইনিংস। তার ১০৯ বলে অপরাজিত ৯৬ রানে ভর করে দারুণ এক জয় পেল বাংলাদেশ। সুবাদে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হলো সিরিজ।

আজ রবিবার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। শুরুতেই তাসকিন-মিরাজের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে স্বাগতিকরা।

২৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ ওভারে ৭৫ রান তুলতেই সাজঘরে ফেরেন প্রথম সারির চার ব্যাটসম্যান। তামিম ইকবাল (২০), লিটন দাস (২১), মোহাম্মদ মিঠুন (২) ও মোসাদ্দেক হোসেন (৫) কেউই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

পরে মাহমুদউল্লাহ ৩৫ বলে ২৬ রান তুলে মুজারাবানির শিকার হন। মিরাজ ৬ রান তুলে মাধেভেরের শিকার হন। আফিফকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশের দর্শকরা। কিন্তু সেও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৫ রান তুলেই সাজঘরে ফেরেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন আফিফ, হয়েছেন স্টাম্পড।

খাদের কিনারায় হাল ধরেন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত সাকিব ৯৬ রানে এবং সাইফউদ্দিন ২৮ রানে অপরাজিত থাকেন। চাপ কাটিয়ে ৫ বল হাতে থাকতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। 

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close