মেসির পোস্ট করা ছবিতে লাইক পড়েছে ২ কোটিরও বেশি

১৮ জুলাই ২০২১, ০১:৫৯ PM
আর্জেন্টিনার জার্সিতে ১৫ বছরের ক্যারিয়ারে প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার স্বাদ মেসির

আর্জেন্টিনার জার্সিতে ১৫ বছরের ক্যারিয়ারে প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার স্বাদ মেসির © সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে ১৫ বছরের ক্যারিয়ারে প্রথম বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। আর আলবিসেলেস্তেরাও ২৮ বছরের প্রতীক্ষার পর পেয়েছে শিরোপার স্বাদ।

এমন অবিস্মরণীয় অর্জনের পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই ফুটবলার। তাই বলে তার রেকর্ড গড়া কিন্তু থেমে নেই।

সদ্য সমাপ্ত কোপা আমেরিকার আসর শেষে অনেক সাধের ট্রফিটি পাশে বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছিলেন মেসি। ক্যাপশনে লিখেছিলেন, ‘কী সুন্দর উন্মাদনা! এটা অদ্ভুত সুন্দর। ধন্যবাদ ঈশ্বর। আমরা চ্যাম্পিয়ন! চলো এগিয়ে চলো!’

মেসির এই পোস্ট ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছে। এই ছবি ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড। ছবিটি এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক বা খেলার জগতের ছবি। মজার ব্যাপার, এখানেও মেসি পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।

গত ২৫ নভেম্বর ডিগেয়ো ম্যারাডোনার মৃত্যুতে জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার যে ছবি পোস্ট করেছিলেন, এতদিন সেটি ছিল সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক। মেসির পোস্ট করা ছবি এরই মধ্যে ২ কোটির বেশি লাইক পড়েছে। তবে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলে এটি ষষ্ঠ সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।

ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence