ছেলের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন সাকিব

১৭ জুলাই ২০২১, ০৩:১৫ PM
সাকিব আল হাসান ও তার ছেলে আইজাহ

সাকিব আল হাসান ও তার ছেলে আইজাহ © ফাইল ফটো

এ বছরের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তখন পুত্র সন্তানের নামটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। যদিও এতোদিন ছেলের ছবি প্রকাশ করেন নি তিনি। ভক্তদের সেই প্রতীক্ষার অবসান হলো।

শনিবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পুত্র সন্তানের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখলেন, ‘আমার ছেলে আইজাহ, সবাই দয়া করে ওকে আপনার প্রার্থনায় রাখুন।’ ছোট আইজাহ, মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পলো-শার্ট!

গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেন— ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close