মেসি ম্যাজিক: ইকুয়েডরকে উড়িয়ে দিয়ে সেমিতে আর্জেন্টিনা

০৪ জুলাই ২০২১, ০৯:৩৯ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনেল জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আজকের ম্যাচেরও জয়ের নায়ক লিওনেল মেসি।

খেলার শুরু থেকেই দাপুটে ছিল আর্জেন্টিনা। নিখুঁত সব পাসে খেললেও প্রথম গোলের দেখা পেতে সময় লেগেছে ৪৬ মিনিট। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মেসির পাস থেকে বল পেয়ে গোল করেন  রদ্রিগো দি পল। 

এরপরের গোলেও অবদান মেসির। ৮৪ মিনিটে বক্সের অন্য প্রান্তে থাকা মার্তিনেজকে বল পাস দেন মেসি। বল পেয়ে অনেক স্বাচ্ছন্দ্যেই গোল করেন মার্তিনেজ। আর ম্যাচের ৯৩ মিনিটে সবশেষ গোলটি করেছেন মেসি নিজেই।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা পিএসজি স্টার ডি মারিয়া বক্সের মধ্যে ঢুকে পড়লে তাকে ফাউল করে ইকুয়েডরের খেলোয়ার। রেফারি পেনাল্টি ঘোষণা করলেও সাইড আম্পায়ের আপিলে পেনাল্টি হয়নি। ডি বক্সের ঠিক সামনে থেকে আর্জেন্টিনা পেয়ে যায় ফ্রি কিক। সেখানেও মেসি ম্যাজিক। দুর্দান্ত এক ফ্রি কিকে জালে জড়ান বল। আর এতেই মেসি ম্যাজিকে কোপার কোয়ার্টার ফাইনালে বড় জয় পায় আর্জেন্টিনা।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬