ব্রাজিলের কাছে হেরে সব ক্ষোভ ঝাড়ল আর্জেন্টাইন রেফারির ওপর

০৩ জুলাই ২০২১, ১১:২৮ AM
৫৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল

৫৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল © সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটায় ব্রাজিলকে ১০ জনের দল পেয়েও গোল করতে পারেনি চিলি। কিন্তু ম্যাচ হারার পর আর্তুরো ভিদালের সব ক্ষোভ গিয়ে পড়ল রেফারির ওপর। চিলির এই অভিজ্ঞ মিডফিল্ডারের দাবি, আর্জেন্টাইন রেফারি পাত্রিসিও লোসতাও নিজেই ম্যাচের নায়ক হতে চেয়েছেন, খেলতেই দেননি চিলিকে।

রিও দে জেনেইরোতে এই লড়াইয়ে ১-০ গোলের জয়ে উতরে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পাকুয়েতার গোলে এগিয়ে গেলেও ৪৯ মিনিটে লাল কার্ডে তারা হারায় গাব্রিয়েল জেসুসকে।

কিন্তু ব্রাজিলকে বাগে পেয়েও কাজে লাগাতে পারেনি চিলি। একজন বেশি নিয়ে খেলেও বাকি সময়ে গোল করতে পারেনি তারা। একবার জালে বল ঢোকাতে পারলেও তা বাতিল হয় অফসাইডের কারণে।

হতাশ ভিদাল ম্যাচের পর শূলে চড়ালেন রেফারিকে। বলেন, আমরা হতাশ, খুবই হতাশ। আরও অনেক বেশি প্রাপ্য ছিল আমাদের। এরকম একটি ম্যাচে এমন রেফারি প্রয়োজন যে ব্যক্তিত্বসম্পন্ন ও দায়িত্বশীল, যে পক্ষপাতহীন ও যে কিনা ম্যাচের ভাঁড় হতে চায় না।

“ স্রেফ গোলটাই করতে পারিনি আমরা। মাঠে যদি এমন রেফারি থাকে যে আমাদের খেলতেই দিচ্ছে না, সবসময় খেলা থামিয়ে দিচ্ছে এবং যে ভাবে সে-ই মাঠের তারকা, তাহলে কাজটা কঠিন।”

রেফারি চিলির খেলা বারবার থামিয়ে দিয়েছে বলে ভিদাল অভিযোগ করলেও অবশ্য ম্যাচের পরিসংখ্যান বলছে অন্য কথা। শুধু জেসুসকে লাল কার্ড দেখানোই নয়, ব্রাজিলের ১৩টি ফাউল ধরেছেন রেফারি, চিলির ১২টি।

ব্রাজিলকে অবশ্য খানিকটা কৃতিত্বও দিলেন ভিদাল। বলেন, “আমরা টুর্নামেন্টের ফেবারিটদের কাছে হেরেছি, যারা খেলছে ঘরের মাঠে। অন্তত মাথা উঁচু করেই বিদায় নিতে পারছি আমরা।”

তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
এজলাসে এক আসামিকে গাঁজা-ইয়াবা সাপ্লাই আরেকজনের, দুজনকেই জেল…
  • ২২ মে ২০২৬
স্কুলে যাওয়ার টাকা না পেয়ে বাবার ওপর অভিমান, অষ্টম শ্রেণির …
  • ২২ মে ২০২৬
পরিচয় মিলেছে নিহতের, ১৭ বছর আগে অভিমানে ছেড়েছিলেন বাড়ি
  • ২১ মে ২০২৬
শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘আটক’ করতে পুলিশের গুলি, ২ সাংবাদিক …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081