ইংল্যান্ডের হাতে ইউরোর স্বপ্ন শেষ জার্মানির

৩০ জুন ২০২১, ০৮:৩৭ AM
ইউরো থেকে জার্মানিকে বিদায় করে দিল ইংল্যান্ড

ইউরো থেকে জার্মানিকে বিদায় করে দিল ইংল্যান্ড © ইন্টারনেট

ইংল্যান্ডের কাছে ২-০ গোলের হারে ইউরোর স্বপ্ন শেষ জার্মানির। কোচ জোয়াকিম লোর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টটাও শেষ হলো হতাশা দিয়েই। এই জয়ের মাধ্যমে শিরোপার দৌঁড়ে বেশ খানিকটা এগিয়ে গেল ইংলিশরা।

ওয়েম্বলিতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। তবে বল দখলে জার্মানির চেয়ে ইংল্যান্ডই এগিয়ে ছিল। প্রথমার্ধে সুযোগও তৈরি করে একাধিক। ডি-বক্সের বাইরে থেকে স্টার্লিংয়ের একটি শট ঠেকিয়ে দেন ম্যানুয়েল নয়্যার। জার্মানিও চেষ্টা করে আক্রমণে যাওয়ার। এরমধ্যে জার্মানদের হয়ে সহজ সুযোগ নষ্ট করেন টিমো ভেরনার। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাই হাভার্টজের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। ম্যাচের ৭৫ মিনিটে আটকে রাখা যায়নি স্টার্লিংকে। দারুণ এক আক্রমণে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটি তারকা। এটি ছিল এবারের ইউরোতে ইংল্যান্ড ও স্টার্লিংয়ের তৃতীয় গোল। 

খেলার ৮১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন মুলার। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ৮৬ মিনিটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন হ্যারি কেন।

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9