ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আরব আমিরাতে

২৯ জুন ২০২১, ১০:৫০ AM
ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আরব আমিরাতে

ভারতে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আরব আমিরাতে © ফাইল ফটো

বিশ্বকাপের সময় চলে আসছে। হাতে আর নেই চার মাস সময়ও। এ মুহূর্তেও করোনার সংক্রমণ কমছে না ভারতে। ফলে একটা গুঞ্জন ছিলই বিশ্বকাপ সরে গিয়ে আরব আমিরাতে হওয়ার। সে গুঞ্জনই সত্যি হতে চলেছে, এবার নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রধান সৌরভ গাঙ্গুলি।

ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জানিয়ে দিলো, সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন শুধু আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়ার অপেক্ষায় তারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে ১৬ দেশ। ভারতের প্রস্তাবিত নয় ভেন্যুতেই হওয়ার কথা ছিল আসরের সবগুলো ম্যাচ। কিন্তু দেশটিতে করোনা পরিস্থিতির চরম অবনতিতে সেই সম্ভাবনা আপাতত একদমই ফিকে। কারণ এই অবস্থায় নাটকীয় উন্নতি না হলে কোন দলই ভারতে যেতে রাজী হবে না। তাই বিশ্বকাপ আয়োজনের জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আরব আমিরাতে হলেও বিশ্বকাপের আয়োজনে থাকবে ভারতই।

গত বোর্ড মিটিংয়ে বিসিসিআইকে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত জানানোর জন্য ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই আজ সন্ধ্যায় জানাবে বিসিসিআই। তবে আসর সংযুক্ত আরব আমিরাতে বসলেও আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর। আইপিএল ফাইনালের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। তবে জয় শাহ জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সাধারণ সম্পাদক জয় শাহ বলেছেন, ভারতে করোনার প্রকোপ থাকায় তারা নীতিগতভাবে সেটি সরিয়ে নিতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, আমরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিচ্ছি। এখন আইসিসিকে বিষয়টি আজকেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সূচি নিয়ে তিনি বলেছেন, সূচির বিষয়টি পরে নির্ধারিত হবে। এখনও পুরোপুরি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করিনি। তবে আপনাদের শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9