রোনালদোর বিশ্বরেকর্ডে নকআউটে পর্বে পর্তুগাল

২৪ জুন ২০২১, ১০:২৩ AM
রোনালদোর বিশ্বরেকর্ডে নকআউটে পর্বে পর্তুগাল

রোনালদোর বিশ্বরেকর্ডে নকআউটে পর্বে পর্তুগাল © সংগৃহীত

যে জিতবে সে যাবে নকআউট পর্বে। আর হারলে বাদ পড়তে হবে ইউরোর এবারের আসর থেকে। আর সেই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে ফ্রান্সের সঙ্গে ড্র করে এফ গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিল পর্তুগাল। এছাড়া এই ম্যাচে দুটি বিশ্বরেকর্ড করেছেন রোনালদো।

জাতীয় দলের জার্সি গায়ে ইরানের আলী দাইয়ের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন তিনি। ১০৯ গোল করে সমানভাবে এই রেকর্ডে মালিক রোনালদো ও আলী দাই। এছাড়া বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন রোনলালদোর একার। জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলেছেন তিনি। ১৯ গোল নিয়ে এই রেকর্ডটি এত দিন ছিল ক্লোসার। স্মরণীয় কীর্তির রাতে পয়েন্ট ভাগাভাগি করে নকআউটে উঠল দুদলই। বুধবার রাতে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পর্তুগালের হয়ে জোড়া গোল করেন রোনালদো। অন্যদিকে ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন করিম বেনজেমা।

শুরু থেকে বল দখলে রেখে ফ্রান্সের রক্ষণে ভীত গড়তে থাকে পর্তুগাল। তবে বল দখলে নিলেও সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৩০তম মিনিটে রোনালদোর স্পট কিকে এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সে উড়ে আসা বল পাঞ্চ করতে গিয়ে দানিলো পেরেইরার মুখে ফ্রান্স গোলরক্ষক আঘাত করলে পেনাল্টি পায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই সফল স্পট কিকে ফ্রান্সকে সমতায় ফেরান বেনজেমা। ডি-বক্সের মুখে বলের দিকে ছুটতে থাকা এমবাপেকে নেলসন সেমেদোর বাধা দিলে পড়ে যান তিনি। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রতিবাদ জানায় পর্তুগাল, তবে ভিএআরেও সিদ্ধান্ত বহাল থাকে। এতেই ফ্রান্সকে সমতায় আনেন বেনজেমা।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ব্যবধান বাড়ায় ফ্রান্স। পল পগবার উঁচু করে বাড়ানো থ্রু দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন বেনজেমা। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও ভিএআরের গোলের সিদ্ধান্ত আসে। খানিক সময়ের ব্যবধানে আবারও স্পট কিকে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। এতে করে ইরানের ফুটবলার আলী দাইয়ের রেকর্ডে ভাগ বসান তিনি। শেষের দিকে আর কোনো গোল না হওয়ায় ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

ট্যাগ: ফুটবল
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সকাল ১০টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব জেলায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9