আইপিএল নিলাম: শর্টলিস্টে বাংলাদেশি ৪ ক্রিকেটার

১২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৩ AM

© সংগৃহীত

চলতি বছরের আইপিএলের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের নিলামে নিবন্ধন করেছিলেন ১ হাজার ১১৪ ক্রিকেটার। গত সপ্তাহে প্রাথমিক তালিকাও প্রকাশ করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে সেটি ছোট করে ২৯২ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে তারা। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ৪ ক্রিকেটার।

প্রাথমিক তালিকা থেকে লিটন দাস ও সৌম্য সরকার বাদ পড়ছেন। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে বসবে ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার ১৪তম আসরের নিলাম। বেলা ৩টায় শুরু হবে ফ্র্যাঞ্চাইজিদের ঘর গোছানোর কাজ।

এবারের আইপিএলের নিলাম হবে চার ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ মূল্য ২ কোটি রুপির তালিকায় আছে সাকিবের নাম। বাংলাদেশি অলরাউন্ডার ছাড়াও এখানে আছেন হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভেন স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জেসন রয়।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য সাকিবেরই। এছাড়া মোস্তাফিজুরের ভিত্তিমূল্য ১ কোটি রুপি, মাহমুদউল্লাহর ৭৫ লাখ রুপি ও সাইফউদ্দিনের ৫০ লাখ রুপি।

এবারের নিলামে ২৯২ জন খেলোয়াড়ের মধ্যে ভারতের ১৬৪ ক্রিকেটার ও বিদেশি ১২৮ ক্রিকেটার। এর মধ্যে স্থানীয় ৬১ জন ও বিদেশি ২৫ ক্রিকেটার দল পাবেন।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9