অটোচালকের ছেলে মোহাম্মদ সিরাজ এখন বিএমডব্লিউ গাড়ির মালিক

২৩ জানুয়ারি ২০২১, ০১:৩৬ PM
মোহাম্মদ সিরাজ ও তার বিএমডব্লিউ গাড়ি

মোহাম্মদ সিরাজ ও তার বিএমডব্লিউ গাড়ি © আনন্দবাজার

ছিলেন হায়দরাবাদের এক অটোচালকের ছেলে। দু’চোখে ছিল ক্রিকেট খেলার স্বপ্ন। সেই স্বপ্নকে ধাওয়া করেই আজ বিএমডব্লিউ গাড়ির মালিক হয়ে গেলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ শেষে দেশে ফিরেছেন দিন দুয়েক আগে। এরমধ্যেই নিজেকে দামি গাড়ি উপহার দিলেন সিরাজ।

শুক্রবার (২২ জানুয়ারি) তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ভিডিও পোস্ট করেন। সেখানেই নতুন গাড়ি চড়তে দেখা গেছে। হায়দরাবাদের রাস্তায় সেই গাড়ি নিয়ে ইতিমধ্যে ঘুরেও এসেছেন সিরাজ।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, হায়দরাবাদের অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এই পেসার। বাবা মোহাম্মদ ঘাউস ছিলেন অটোচালক। কিন্তু ছেলের ক্রিকেট খেলার স্বপ্নে কোনওদিন বাধা দেননি। বরং মুখ্য ভূমিকা নিয়েছেন। সিরাজও আস্থার দাম রেখে ধীরে ধীরে রাজ্য, আইপিএল এবং জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।

তবে অস্ট্রেলিয়ায় ছেলের সাফল্য দেখতে পাননি বাবা। নভেম্বরেই তিনি প্রয়াত হন। দেশে ফিরেই বাবার কবরে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসেন সিরাজ।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9